
স্টাফ রিপোর্টার:
রংপুর (২৩) মিঠাপুকুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান ৭ম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য নির্বাচিত হওয়ায় মিঠাপুকুরে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করেছে উপজলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২২তম জাতীয় সম্মেলনে তিনি ৭ম বারের মত কোষাধক্ষ্য নির্বাচিত হন।
আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি র্যালী রংপুর-ঢাকা মহসড়ক প্রদক্ষিণ করে। পরে ওভারপাসের নীচে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি মেজবাহুর রহমান মঞ্জু, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ, চেংমারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল কবীর টুটুল প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।
এম২৪নিউজ/আখতার