
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দূর্গাপুজা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে এই বাছাই কাজ সম্পন্ন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী রংপুর জেলা কমান্ড্যান্ট এস এম জাকির হোসেন।
বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, গঙ্গাচড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা প্রশিক্ষিকা কোহিনুর বেগম, তাজমুল ইসলাম ও আব্দুল ওহাব প্রমুখ।
এম২৪নিউজ/আখতার