মিঠাপুকুরে আরো ৩২৩ গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বুধবার (৯আগষ্ট) সকালে ৩২৩ ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান। ছবি- M24News

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান শাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান, আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক মিন্টু মিয়া, ইউপি চেয়ারম্যানগন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন উপকারভোগী ভূমিহীন-গৃহহীন পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত মিঠাপুকুর উপজেলায় ৯৪৬ ভূমিহীন-গৃহহীন পরিবারকে এই প্রকল্পের আওতায় জমির দলিলসহ ঘর প্রদান করা হলো। এরমধ্যে ১ম ধাপে ১৯৭, ২য় ধাপে ১২৬, ৩য় ধাপে ৩০০ ও ৪র্থ ধাপে ৩২৩ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ঘর প্রদান করা হলো।

উপজেলার আশ্রায়ণ প্রকল্পগুলো হচ্ছে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর, লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর, বালারহাট ইউনিয়নের গাড়ালচৌকি, বালুয়া মাসিমপুর ইউনিয়নের পলিপাড়া মাসিমপুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত এই আশ্রয়ন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমির দলিলসহ ঘর প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply