
স্টাফ রিপোর্টার:
সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য মিঠাপুকুরের ১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:
আজ বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ আহ্বান জানান। আগামী ২২ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারী।
সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকে নৌকা দিয়েছেন। এই নৌকা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতীক। এর সম্মান রক্ষা করতে হবে। কেন্দ্রীয় ভাবে মনোনিত প্রার্থীদের বিজয়ী করার জন্য সকল স্তরের আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
মনোনয়ন বঞ্চিত প্রার্থীদেরকে দলীয় সিধান্তের বাহিরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করার জন্য অনুরোধ জানিয়ে, আগামী ২২ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্ববান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, মনোনয়ন বঞ্চিত কোন প্রার্থী দলীয় সিধান্ত অমাণ্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে, তার বিরুদ্ধে জেলা ও কেন্দ্রীয় কমিটি কঠোর পদক্ষপ গ্রহন করবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়াদাৎ হোসেন বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:
এসময় রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার