মিঠাপুকুরে এইচএন আশিকুর রহমানের পক্ষে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য এইচএন আাশিকুর রহমানের পক্ষে কম্বল বিতরণ করেছে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ।

আজ রবিবার (২৭ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার প্রমুখ।

পরে গ্রাম পুলিশ, পত্রিকা বিক্রেতা ও দু:স্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার