
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে ৩টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ চুরির ঘটনায় অনেক ক্ষতির মুখে পড়েছেন ববসায়ীরা।
চুরি যাওয়া দোকানগুলো হচ্ছে- ডিসির মোড় এলাকার বিশিষ্ট ষ্টুডিও ব্যবসায়ী বাবলু মিয়ার মালিকানাধীন মেমরী ষ্টুডিও, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম নওশা মিয়ার মালিকানাধীন ঐতিহ্যবাহী ঔষধের দোকান নুরে আমিনা ফার্মেসী ও মিঠাপুকুর বাজারের বিশিষ্ট গালামাল ব্যবসায়ী নজরুল মিয়ার মালিকানাধীন আল-আমিন ষ্টোর। চোরেরা প্রতিটি দোকান ঘরের উপরের চালার টিন কেটে দোকানের ভিতরে ঢুকে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায়।
মিঠাপুকুর থানা পুলিশের একটি দল ও মিঠাপুকুর বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে বিষয়টি গুরুত্বের সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইতিপূর্বেও এ উপজেলা সদরে একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলেও তার কোন কুল-কিনারা পায়নি ভুক্তভোগীরা। একের পর এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন মানুষ আতংকিত হয়ে পড়েছেন।
এম২৪নিউজ/আখতার