মিঠাপুকুরে এসবি২৪লাইভ -এর ১ম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক:

অনলাইন পত্রিকা এসবি২৪লাইভ -এর প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয়বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আজ বুধবার (২৭জানুয়ারী) শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি সুজা আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃমাহমুদ হাসান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ সাগর আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সম্পাদক ফরিদুল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার এএসআই আশরাফুল ইসলাম, চ্যানেল এস ও দৈনিক পরিবেশ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি সেলিম সরকার, এশিয়ান টেলিভিশন এর মিঠাপুকুর প্রতিনিধি সনজিত কুমার মহন্ত, আলোর সংবাদ এর প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ।

এম২৪নিউজ/আখতার