মিঠাপুকুরে করোনা’র টিকাদান কর্মসূচী ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে কাঁঠালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা টিকাদান কর্মসূচী, জনসচেতনতা সৃষ্টির লক্ষে এলাকাবাসীর মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণের আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক বদিউজ্জামান পাতু।

আজ সোমবার (২২মার্চ) বিদ্যালয় মাঠে আয়োজিত দীসব্যাপী এই কর্মসূচীতে অত্র এলাকার ৩ শতাধিক মানুষ করোনা’র টিকা গ্রহণ করেন।

সকালে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন কাঁঠালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিঠাপুকুর প্রেসক্লাব’র সভাপতি শেখ সাদী সরকার।

ব্যবসায়ী বদিউজ্জামান পাতু বলেন, , কোভিড -১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলার লক্ষ্যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে সারাদেশে টিকাদান কর্মসূচী অব্যাহত রেখেছেন। সেই টিকা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে এই কর্মসূচীর আয়োজন করেছি।

তিনি আরো বলেন, আজ ৩ শতাধিক মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নেটওয়ার্কের সমস্যা থাকার কারনে অনেকেই রেজিষ্ট্রেশন করতে পারেননি। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও টিকাদান কৃমসূচীর পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষে এলাকাবাসীর মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply