
স্টাফ রিপোর্টার:
খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মিঠাপুকুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৭টি ইউনিয়নের ১হাজার ২৫০ জন প্রান্তিক কৃষককে ২০ কেজি করে সার ও ৫ কেজি করে আমন ধান বীজ বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার