মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানোন্নয়ের লক্ষে ষাঁড় গরু বিতরণ

মো: শামীম আখতার |

স্মার্ট বাংলাদেশ গঠনে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১টি করে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে উক্ত কার্যক্রমের প্রথম পর্বে শনিবার (১৭ জুন) দুপুরে ৯৮ জন সুফলভোগীদের মধ্যে ১৮ জনের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়।

গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এনামুল হক, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply