
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ১৫০টি পরিবারের মধ্যে দুইটি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন।
বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং নিজেকে আত্মনির্ভরশীল করে তোলার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এম২৪নিউজ/আখতার