মিঠাপুকুরে গণতন্ত্রের বিজয় দিবস পালন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান, যুগলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

এম২৪নিউজ/আখতার