
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাতে রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ি মেইলবাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধারসহ ওই দুই চোরকে আটক করা হয়।
আটক এফতেখারুল ইসলাম পান্না (৩৮) মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের মৃত. মন্জুর হোসেনের ছেলে ও আনিছুল হক (৩৫) রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ি মেইলবাজার এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সদরের কাটাবাড়ি মিলবাজার এলাকায় ফোর্স নিয়ে অভিযান চালায় মিঠাপুকুর থানার এসআই মমিনুর রহমান। এসময় পান্না মিয়া ও আনিছুল হক নামে দু’জনকে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযোগ উঠেছে, পান্না ও তার স্ত্রীর বড়ভাই আনিছুল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট-বাজার থেকে বাইসাইকেল, রিক্সা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত থেকে অপরাধ করে আসছিল। চোরাইকৃত মালামাল খোড়াগাছ ইউনিয়নের রঙ্গাতীপাড়ায় আনিছুলের শ্বশুড় শহীদুল ইসলাম নবানুর বাড়িতে গোপনে নিয়ে রাখত। মিঠাপুকুর থানায় আনিছুল ও তার শ্বশুরের নামেও একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এএসপি (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার