
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে চুরি যাওয়া একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাণীপুকুর এরশাদমোড় এলাকা থেকে মোটরসাইকলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে রাণীপুকুর এরশাদ মোড় এলাকায় পেট্রোল পাম্পের ১শ’ গজ দক্ষিণে রাস্তার ধারে কে বা কারা কালো রং-এর একটি নতুন ডাবল ডিস্কের পালসার মোটরসাইকেল ফেলে চলে যায়।
দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি চোরাই বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার