
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করছে ছাত্র সংগঠনটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শঠিবাড়ী ডিগ্রী মহা বিদ্যালয়ে এই সদস্য ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মিঠাপুকুর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। আগ্রহের সঙ্গে ফরম সংগ্রহ করেন তারা।
মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক আদনান খান।
সময় তিনি বলেন, ছাত্রদলের রয়েছে অতীতের বর্ণাঢ্য ইতিহাস। বিএনপির রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকের রাজনীতির আঁতুড়ঘর ছাত্রদল। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে লড়াই-সংগ্রামে ছাত্রদল অতীতের মতো রাজপথে থাকবে।
দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। ৫ আগস্টের আগের বাংলাদেশে রাজপথে থাকা পরিশ্রমী ছাত্র নেতাদের অবশ্যই ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে। তবে অন্যান্য নেতাকর্মীদের মাঝে যারা ত্যাগী তাদেরকেও নিরাশ করা হবে না।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক রেজওয়ান হায়াত রিয়ন, যুগ্ন আহবায়ক রাকিব ইসলাম, তারিকুল ইসলাম তারেক, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাধারণ আজিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শাফিউল ইসলাম শিমুল প্রমুখ। এ সময় কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে কলেজ প্রাঙ্গন।
এম২৪নিউজ/আখতার