মিঠাপুকুরে জাতীয়তাবাদী ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক ও রংপুর জেলা বিএন পির সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও রংপুর জেলা বিএন পির সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও রংপুর জেলা বিএন পির সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান টিটুল, একে এম রুহুল উল্লাহ জুয়েল, জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক মাহামুদুল হাসান, সদস্য সচিব সামছুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply