
স্টাফ রিপোর্টার:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মুলতাসিম বিল্লাহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম.এ. হালিম লাবলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, মিঠাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরআগে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এম২৪নিউজ/আখতার