
খবর বিজ্ঞপ্তির:
মিঠাপুকুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভিপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও রুহুল আমিন।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর প্রসক্লাব সভাপতি শেখ সাদী সরকার প্রমুখ।
আলোচনা শেষে মিঠাপুকুর ইউএনও’র মা, কাফ্রিখাল ইউপি চেয়ারম্যানের মা ও বালারহাটের একজন ইউপি সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এম২৪নিউজ/আখতার