
স্টাফ রিপোর্টার:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মিঠাপুকুর উপজেলা মৎস্য অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
দেশীয় প্রজাতীর বিভিন্ন মাছ অভয় আশ্রমের মাধ্যমে সংরক্ষন করা ছাড়াও এসব মাছ চাষে মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহব্বান জানান তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কমসুর্চী পালনে ব্যাপক প্রস্তুতির কথা জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। এসময় মৎস্য চাষের প্রসার এবং প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শঠিবাড়ী মৎস্য পোনা উৎপাদন খামারের ব্যবস্থাপক গোলাম মোস্তফা, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদস্য সচিব নুরুল ইসলাম প্রামানিক লালন, শঠিবাড়ি মৎস আড়ৎ সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া, উপজেলা মৎসজীবি সমিতির সভাপতি সুধীর চন্দ্র জীবনসহ মৎস্য সম্পদের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার