মিঠাপুকুরে জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে একটি র্যালী বের হয়। র্যালী শেষে বেগম রোকেয়া অডিটরিয়ামে এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন  এইচএন আশিকুর রহমান এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে যুবদের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের বিষয়ে আন্তরিক। যুবদের দক্ষ করে তোলা সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে নানামুখি কর্মসুচী বাস্তববায়ন করছেন।

তিনি আরো বলেন, ন্যাশনাল সার্ভিসের আওতায় মিঠাপুকুরে প্রায় ১০ হাজার যুব ভাতা ও প্রশিক্ষণ পেয়েছেন। চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য যুবদের প্রতি আহবান জানান তিনি।

মিঠাপুকুর (রংপুর): জাতীয় সমবায় দিবসে র্যালী

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ প্রমুখ। পরে যুবদের সনদ ও ঋনের চেক হস্তান্তর করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply