
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মধূ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুল হালিম মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মোত্তালেব হোসেন, মোকছেদ আলী, বকুল মিয়া, ছাত্রনেতা আব্দুল বাসেদ প্রমুখ।
সভায় জাপার নব গঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও প্রধান পৃষ্ঠ পোষক রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।