মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার সময় দুইজন আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এমদাদ মিয়ার ছেলে রুমন মিয়া (২৭) ও সুলতান মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৮)

পুলিশ জানায়, শঠিবাড়ী মহাবিদ্যালয় কেন্দ্রে ভোটকক্ষে ঢুকে কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply