
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় পৃথক ভাবে জেলহত্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর বাসস্ট্যান্ড অভারপাসে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
খোড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, লতিবপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা প্রভাষক মাহবুবার রহমান, গোলাম মোস্তাকিন রিপন, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রুমন, সিয়াম মোস্তাকিম প্রমুখ।
পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এম২৪নিউজ/আখতার