মিঠাপুকুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে আওয়ামীলীগ। উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে ২ সহস্রাধীক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।

এসময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী শেখ, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুবল আলম, গোলাম মোস্তাকিন রিপন প্রমুখ।

সভা শেষে দোয়া মাহফিল পরিচলনা করেন মিঠাপুকুর মডেল মসজিদের ঈমাম মাওলানা মো: আখেরুজ্জামান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply