মিঠাপুকুরে ট্রাক খাদে পড়ে একজন নিহত। আহত ৪

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

করোনাভাইরাসের কারণে গণপরিবহবণ বন্ধ হয়ে যাওয়ায় মালবাহী ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মিঠাপুকুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহতের নাম জানা যায়নি। এসময় আহত হয়েছেন চারজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুর অভিরামপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা কাজল মিয়া জানান, আটা-ময়দা বহনকারি একটি  ট্রাকের ওপর চড়ে বহু লোক ঢাকা থেকে রংপুরের দিকে আসছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। এতে এক ব্যক্তি নিহত হন। তার নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। আহতদের উদ্ধার করে রংপুরে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার