
মিঠাপুকুর২৪নিউজ ডেক্স
রংপুরের মিঠাপুকুরে নাতিকে নিয়ে দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছেন দাদি সরশী বালা (৬০)। এ সময় আহত হয়েছেন নাতি সৌরভ মহন্ত। শুক্রবার শেষ বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এ ঘটনাটি ঘটে। নিহত সরশী বালা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামেরর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাতী সৌরভ মহন্তকে নিয়ে দাদি সরশী বালা পাশের গ্রামে দাওয়াত খেয়ে বাইসাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক সরশী বালাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত হন নাতি সৌরভ মহন্ত।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।