মিঠাপুকুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় মজনু মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজনু মিয়া বগুড়া জেলার মোকামতলা শিবগঞ্জ এলাকার জিন্দা মন্ডলের ছেলে বলে জানা গেছে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনাচর্জ (ওসি) ইয়ামিন উদ-দৌলা জানান, সকালে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে মজনু মিয়া রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসার পর লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply