
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দিবালোকে চুরির ঘটনায় জুয়েল নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগন্জ চুহড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জুয়েল ওই এলাকার বক্কর মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের সময় পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগন্জ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর নিচ তলার মার্কেটে চুরির ঘটনা ঘটে। মা ইলেকট্রিক এন্ড টেলিকম সেন্টারের মালিক রেজাউল ইসলাম দাবি করছেন ২ টি মোবাইল ফোন, নগদ ও ফোনে থাকা টাকাসহ আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়েছে।
তিনি জানান, বাহিরের সিসি ক্যামেরা উল্টিয়ে রেখে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। তবে দোকানের ভিতরের সিসি ক্যামেরা চালু ছিল।
মিঠাপুকুর থানার এসআই রফিক জানান, সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে চুরিকৃত ৮৯ হাজার টাকাসহ মোবাইল উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার