মিঠাপুকুরে দুঃস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শাপলা দরিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় দুঃস্থ, বিধবা মহিলা ও সংখালঘু ১০ মহিলার মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বি.এন.এফ ঢাকা এর অর্থায়নে বৃহস্পতিবার উপজেলা সদরের বিডিআর মার্কেট চত্বরে এক অনুষ্ঠানে কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, শাপলা দরিদ্র বিমোচন কর্মসূচীর নির্বাহী সদস্য মেসবাহুল হক মিলন, দুঃস্থ্য উন্নয়ন সংস্থা (ডাস) গঙ্গাচড়ার নির্বাহী পরিচালক মো. চাঁন মিয়া।

সভাপতিত্ব করেন শাপলা দরিদ্র বিমোচন কর্মসূটীর চেয়ারম্যান আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা দরিদ্র বিমোচন কর্মসূচীর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply