
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দুই ইট ভাটায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১)ধারা অনুযায়ী এমটিএস ব্রিকসকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের কাশীনাথপুরের এমটিএস ব্রিকস এবং হাতিমপুরের এএসবি ব্রিকস গুড়িয়ে দিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, রংপুর এর পরিদর্শক ও মিঠাপুকুর থানার একটি টীম।
এম২৪নিউজ/আখতার