মিঠাপুকুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪ উৎযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবু নিরঞ্জন মহন্ত। সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টোলের আয়োজন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply