
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
সড়ক দুর্ঘটনার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বলদীপুকুর বাসস্টান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শঠিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বলদীপুকুর বাসস্টান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
মিঠাপুকুর শঠিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মশিউর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার