মিঠাপুকুরে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার-১

থানায় মামলা

ছবি- সংগৃহীত।

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

রংপুরের মিঠাপুকুরে টাকার প্রলোভন দেখিয়ে দুই ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বলাৎকারের শীকার হওয়া ওই শিশুদের মা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার হওয়ার পর মুক্তিযোদ্ধা শিশুদের বলাৎকারের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

এলাকাবাসি ও নির্যাতিত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা মো. বকুল হোসেন (৭০) একজন বীরমুক্তিযোদ্ধা। তিনি প্রতিবেশি নাতী সর্ম্পকিত দুইজন ছেলে শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে গত মঙলবার রাতে ঘরে ডেকে নিয়ে বলাৎকার করেন। ওই শিশুদের একজনের বয়স ১২ এবং অপরজনের বয়স ১৩ বছর। এসময় তারা চিৎকার দিলে শিশুদের পঞ্চাশ টাকা করে হাতে দিয়ে বকুল হোসেন বলে, ‘এ ঘটনা কাউকে বললে মেরে ফেলব।’ এরপর ঘর থেকে বের করে দেয়। এ ঘটনার পর শিশু দুটি অসুস্থ্য হয়ে পড়ে।

পরে, পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মুক্তিযোদ্ধা বকুল হোসেনকে গ্রেফতার করে। নির্যাতিত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মলদ্বারে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, ওই মুক্তিযোদ্ধা বিভিন্ন সময় ছোট ছোট ছেলে শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে বিছানায় নিয়ে বলাৎকার করত। লোকলজ্জার ভয়ে অনেক শিশু বিষয়টি পরিবারকে জানায়নি। তবে, সর্বশেষ ঘটনার পর ওই দুই শিশু পরিবারের কাছে খুলে বলে। এরপর অন্য সব শিশুদের ওপর নির্যাতনের বিষয়ও প্রকাশ হয়ে পড়ে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া মুক্তিযোদ্ধা শিশুদের বলাৎকারের কথা স্বীকার করেছেন। ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

One thought on “মিঠাপুকুরে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার-১

Leave a Reply