
স্টাফ রিপোর্টার:
রংপুরে মিঠাপুকুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়ের উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলা সদরের মন্টু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) ও একই জেলার রিয়াকান্দি উপজেলার মৃত জমির উদ্দিনের ছেলে সাইমুদ্দিন (৬০)।
বড়দরগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে নীলফামারী জেলায় ট্রাকে করে গরু কিনতে যাচ্ছিলেন ব্যবসায়ী সাইমুদ্দিন। ট্রাকটি সকাল ৯টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রংপুরগামী অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে, কেবিনে আটকা পড়ে ট্রাকের ড্রাইভার সিরাজুল ও গরু ব্যবসায়ী সাইমুদ্দিন মারা যান।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার।