
শামীম আখতার ||
রংপুরের মিঠাপুকুরে বিআরটিসি’র দ্বিতল বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রী লেবু সরকার নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লেবু সরকার দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর বকুলতলা এলাকার শ্রী বিনয় সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাইসাইকেল যোগে সুপারি নিয়ে শঠিবাড়ী হাটে যাচ্ছিলেন লেবু সরকার। মহাসড়কের কাশিপুর এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা বিআরটিসি’র একটি দ্বিতল বাস তাকে চাপা দেয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবরপেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর ফায়ার মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাইওয়ে পুলিশের কাছে মরদেহ বুঝে দেওয়া হয়েছে।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার