মিঠাপুকুরে নিখোঁজ শিক্ষার্থী তাসিনের ৬ দিনেও খোঁজ মেলেনী

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত তাসিন নিখোঁজ হওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি। গত ৩ নভেম্বর সে উপজেলার শীতলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাসিন শীতলগাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এরশাদ আলমের পুত্র। এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন নিখোঁজ শিক্ষার্থীর মা কুসুম বেগম।

তিনি বলেন, আমার ছেলে ইয়াছিন আরাফাত তাসিন গত ৩ নভেম্বর বেলা ১টার দিকে শীতলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওই দিন থেকে সে নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়েছি। মাইকে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু ছয় দিনেও তাসিনের সন্ধান পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ওই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply