শঠিবাড়ী জামে মসজিদের ঝুঁকিপূর্ণ ভবন প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি

খবর বিজ্ঞপ্তির:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে অবস্থিত শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এর ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রকাশ্যে নিলামে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবরণঃ (১ম, ২য় ও ৩য় তলা)

নিলামে অংশগ্রহণ করার নিয়মাবলিঃ
১। ডাকে অংশ গ্রহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মসজিদ কমিটির নিকট ১,০০০০০ (এক লক্ষ টাকা) জমাদান পূর্বক ডাকে অংশ গ্রহন করতে হবে। 

২। সর্বোচ্চ দরদাতাকে ০৭ (সাত) দিনের মধ্যে  ডাকের সমুদয় টাকা নগদ একযোগে বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।

৩। নিলাম ডাকের দিন থেকে ১৫ (পনের) দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে নিজ খরচে ভবনটি অপসারণ করতে হবে।

৪। আগামী ১৪/১১/২০২২ ইং রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হবে।  উক্ত তারিখ ও সময়ে সকল নিলাম ডাক অংশগ্রহনকারীকে মসজিদে স্ব শরীরে উপস্থিত থাকতে হবে।

৫। নিলাম ডাক সংক্রান্ত জামে মসজিদ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।  যেকোনো ডাক বাতিল করার ক্ষমতা মসজিদ কমিটি সংরক্ষণ করেন।

বিস্তারিত তথ্যের জন্য শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ:-

মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান নওশা  ০১৭২৩৯৭৪৬৯৪, সম্পাদক আলহাজ্ব মোতাহারল ইসলাম প্রধান ০১৭১৮৩৬৬৩৯১, কোষাধ্যক্ষ শাহিন প্রধান, ০১৭৬৮৯৪৫৮৪৪, সদস্য শেখ সাদী সরকার,  ০১৭২১০৩০১১৪,  মোঃ এলান মিয়া, ০১৭১৬৩৬০৬৭৪. আশরাফুল ইসলাম, ০১৭১৬২৮৯২৪২।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর মিঠাপুকুর উপজেলার বৃহত্তম শঠিবাড়ী হাটে কেন্দ্রীয় জামে মসজিদের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি।

এসময় তিনি মসজিদের ঝুঁকিপূর্ণ পিলার, গ্রেডবীম দেখেন। এ সময় তিনি মসজিদটি ভেঙে নতুনভাবে নির্মাণের জন্য পরামর্শ দেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply