মিঠাপুকুরে নির্বাচনী প্রচারনায় হিজড়া নেত্রী মিতু

নিউজ ডেস্ক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলার সদরে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হিজড়া নেত্রী মারুফা আক্তার মিতু।

উপজেলার সদর (দুর্গাপুর) ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি ইতোমধ্যে পোস্টার বের করেছেন। প্রার্থীতা ঘোষণার আগে দু’শতাধিক হিজড়ার অংশ গ্রহনে মতবিনিময় সভা ও প্রীতিভোজের আয়োজন করেছিলেন।

হিজড়া ছাড়াও স্হানীয় সাধারন নাগরিক এমন কি প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রীতিভোজ অনুুুুুুুষ্ঠানে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply