
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয় প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় বিভিন্ন দোকানে বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত থাকার দায়ে ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাটে রাজিকুল নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়
অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রয়, পঁচা মাছ বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
জনগণের জন্য নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে মৎস বিভাগ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এম২৪নিউজ/আখতার