
নিউজ ডেস্ক:
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (৭ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
মিঠাপুকুরের ১৭ ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন যারা-
★১নং খোড়াগাছ ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: মাবুবুল হক।
★২নং রাণীপুকুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: শফিকুল ইসলাম রাঙ্গা।
★৩নং পায়রাবন্দ ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোছা:মোনোয়ারা বেগম মলি।
★ ৪নং ভাংনী ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: মোস্তাফিজার রহমান।
★৫নং বালার হাট ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: মাহবুবার রহমান।
★৬নং কাফ্রিখাল ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: খলিলুর রহমান রাজা।
★৭নং লতিবপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: নেয়ামুল হক মন্ডল।
★৮নং চেংমারি ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: মাহমুদুননবী পাপুল।
★৯নং ময়েনপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোঃ মাহবুবুল হক।
★১০নং বালুয়ামাসিমপুর ইউপিতে নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছেন লোটাস মিয়া।
★১১নং বড়বালা ইউপিতে নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশীদ কাজল।
★১২নং মিলনপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: আতিয়ার রহমান।
★ ১৩নং গোপালপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: আশরাফ আলী আকন্দ।
★১৪নং দুর্গাপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো: সাইদুর রহমান তালুকদার।
★ ১৫নং বড় হযরতপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো: আব্দুল মতিন সরকার।
★১৬নং মির্জাপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোঃ মিলু চৌধুরী ।
★১৭নং ইমাদপুর ইউপিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন অনীল কুমার গাঙ্গলী।

এর আগে গত ২৯ ডিসেম্বর রাত ৯টার দিকে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সপ্তম ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। এরপর আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ২১ জানুয়ারির মধ্যে। এরপর ২২ জানুয়ারি পর্যন্ত বাছাই ও আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আর ৭ ফেব্রুয়ারি নেওয়া হবে ভোট।
এম২৪নিউজ/আখতার