
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের হাতে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হেমন্ত কুমার রায় লাঞ্চিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধা ৬টার দিকে উপজেলা প্রানী সম্পদ অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদ্য সমাপ্ত রংপুরের মিঠাপুকুর উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালারহাট ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী বক প্রতীকের সোবানা বেগমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়। ওই ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী তালগাছ প্রতীকের শাহীনুর বেগম নামের প্রার্থীর সমর্থকরা মঙ্গলবার সন্ধা ৬টার দিকে উপজেলা প্রানী সম্পদ অফিসে এসে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হেমন্ত কুমার রায় এবং অফিস সহকারী আফজাল হোসেনকে গালিগালাজ ও টানা হেচড়াসহ মারপিট করে লাঞ্চিত করেন।
স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌছিলে হামলাকারীরা পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এম২৪নিউজ/আখতার