মিঠাপুকুরে পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন, ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা পুষ্টি কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন জানো প্রকল্পের গঙ্গাচড়া উপজেলা ব্যবস্থাপক মোঃ খোকন মিয়া ও ফিল্ড কর্মকর্তা রিপন মিয়া।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply