
স্টাফ রিপোর্টার:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মিঠাপুকুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিলনপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। এরআগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও মিঠাপুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার