মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।

গত সোমবার রাতে তিনি রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে চেয়ারম্যানের সহধর্মিণী মহসিনা আক্তার পারভিন। তিনি মিঠাপুকুর তথা দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

মহসিনা আক্তার পারভিন জানান, চলতি সপ্তাহের শুরুর দিক হতে চেয়ারম্যান জ্বরে আক্রান্ত ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পর তাঁর ডেঙ্গু হয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেন।

কিছুদিন তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটলে জাকির হোসেন সরকারকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: মাহফুজার রহমান ও ডা: শাহ্ সরওয়ার জাহানের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের আশু রোগমুক্তির জন্য মিঠাপুকুরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মহসিনা আক্তার পারভিন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply