
স্টাফ রিপোর্টার:
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিলসহ কেন্দ্রিয় কর্মসুচি পালন করেছে।
আজ শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এশারত আলী দলু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, আওয়ামী লীগ নেতা নেয়ামুল হক মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান লতিব খান, শ্রমিক নেতা আবু হারেছ, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সামদানি প্রমুখ।
অপরদিকে, একই সময়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান, যুবলীগের যুগ্ম আাহ্বায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।
এম২৪নিউজ/এসএ