
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসুচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়ামে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিলারা আফরোজ পল্লবী প্রমুখ।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দুপুরে একটি র্যালী মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর বাসষ্ট্যান্ড ওভারব্রীজের নীচে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মুকুল। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন প্রমুখ। শেষে দোয়া অনুষ্ঠান করা হয়।
এদিকে, মিঠাপুকুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে হলরুমে শাহ আসাদুজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওযামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার সাদাত লিমন, সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম তুহিন, যুবলীগনেতা মোন্নাফ হোসেন, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, আলহাজ্ব রেজাউল কবির টুটুল, আঃ মতিন ও আতিয়ার রহমান প্রমুখ।
অপরদিকে, মিঠাপুকুর উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে বেগম রোকেয়া অডিটরিয়ামে রফিকুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু মিয়া, আনোয়ার সাদাত লিমন, ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, আঃ মতিন ও আতিয়ার রহমান প্রমুখ।
এম২৪নিউজ/আখতার