মিঠাপুকুরে পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে নিহত ১, আহত  ১১

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শঠিবাড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী পেঁয়াজভর্তি (ঢাকা মেট্রো ট-১১-৪১১৭) নম্বরের একটি ট্রাক মিঠাপুকুর টিএনটি অফিসের সামনে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ১২ জনের মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি ১১জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবার অবস্থা আশংকাজনক। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে, আহতদের মধ্যে ৭ জনের নাম পাওয়া গেছে।

তারা হলেন,  মোস্তফা (৩৫) আমির, হোসেন (৩০) আমির আলী (৪০) বাবু মিয়া (৪৫) গুরুদাস (৪০) অর্জুন (২৫) ও রাসেল মিয়া (৩০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের কাউখালী ও কাটাখালি এলাকায় বলে জানাগেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply