মিঠাপুকুরে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে এইচ এন আশিকুর রহমান এমপি’র ব্যক্তিগত তহবিল হতে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) অডিটরিয়াম সভাকক্ষে অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রাশেক রহমান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর থানা শাখার আহবায়ক আফছার মিয়া, যুগ্ন-আহবায়ক আনোয়ার সাদাত লেমন, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জু, আওয়ামী লীগ মিঠাপুকুর থানা শাখার যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদ তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, যুব লীগের আহবায়ক শাহ্ মোঃ আসাদুজামান সোহাগ ও যুগ্ন আহবায়ক মোন্নাফ হোসেন।

অনুষ্ঠান শেষে এইচ এন আশিকুর রহমান এমপি’র পক্ষে তার ছেলে রাশেক রহমান প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply