
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন যথাযাগ্য মর্যদায় পালিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিতত হয় ।
আওয়ামী লীগের দলীয় কার্র্যালয়ে বিকেলে এ উপলক্ষে আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লেমন, ছাইদুর রহমান মন্ডল, উপজেলা যুব লীগের আহŸায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহবায়ক মোন্নাফ হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, ছাত্রলীগের রাব্বী হাসান, আতিকুুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।