মিঠাপুকুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

উপজেলা আওয়ামী লীগ নেতা এশারত আলী সরকার দলু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক নেয়ামুল হক মন্ডল, বড়বালা ইউনিয়ন সম্পাদক সাইদুর রহমান বকুল, খোড়াগাছ ইউনিয়ন সম্পাদক আক্তার হোসেন, শ্রমিক নেতা আবু হারেছ, আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল, আব্দুল হামিদ, প্রভাষক মাহবুবার রহমান, মৎস্যজীবি শ্রমিক লীগ নেত্রী গোলাপি বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী সামদানী। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/এসএ